সপ্তাহের শেষ কার্যদিবসে মিশ্র প্রবণতায় সূচক




সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে বেচাকেনা। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ কমে ৫ হাজার ৮৬১ দশমিক ১২ পয়েন্টে নেমে গেছে।
৩ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমে ২ হাজার ১০৯ দশমিক ১ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। তবে দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩০৪ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২৩ কোটি ৪৭ লাখ ৭১ হাজার ১৩০টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৮৩২ কোটি ১২ লাখ ৪৬ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৮৩৬ কোটি ৩৭ লাখ ৮২ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৫৫টির ও অপরিবর্তিত ছিল ৪৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৪০ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১১ হাজার ২ দশমিক ৪৬ পয়েন্টে নেমে গেছে। ৯১ দশমিক ২৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৮১৯ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৪৬ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ২৫৭ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৪১ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৭ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১১৩টির ও অপরিবর্তিত ছিল ৩০টির বাজারদর।