সবচেয়ে দূষিত ১৪টি শহরই ভারতে; মেগাসিটির তালিকায় তিনে ঢাকা




বিশ্ব স্বাস্থ্য সংস্থা, (ডব্লিউএইচও)-এর সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিশ্বের সবথেকে বেশি দূষিত ২০টি শহরের মধ্যে ১৪টিই ভারতের।
প্রতিবেদনে ডব্লিউএইচও জানিয়েছে, এই তালিকার শীর্ষে আছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শহর কানপুর । সেখানে শূন্যে ভাসমান কণার পরিমাণ নিরাপদ স্তরের থেকে প্রায় ১৭ গুণ বেশি। এই তালিকায় যোগ করা হয়নি মেগাসিটিগুলোর কথা। অর্থ্যাৎ যে শহরগুলোতে অন্তত দেড় কোটি মানুষ বসবাস করে। এই অনুপাতে পিছিয়ে নেই ঢাকা।
সাংঘাতিক দূষণের তালিকায় ভারতের অন্য শহরগুলো হচ্ছে- কানপুর, ফরিদাবাদ, বেনারস, গয়া, পাটনা, লক্ষ্ণৌ, আগ্রা, মুজাজফরপুর, শ্রীনগর, গুরগাঁও, জয়পুর, পাতিয়ালা, যোধপুর। এরপরই রয়েছে কুয়েতের আল সালেম এবং চীন ও মঙ্গোলিয়ার কয়েকটি শহর।
সবচেয়ে দূষিত ৫ টি মেগাসিটির মধ্যে ঢাকার অবস্থান তিনে। আর এই তালিকায়ও দেখা গেছে ভারতের আধিপত্য, আছে দেশেটির ২টি মেগাসিটি। বিজ্ঞানী ও পরিবেশবাদীরা বলছেন দূষণ নিয়ন্ত্রণের দিকে নজর না দিয়ে উন্নয়ন আর শিল্পায়ন হয়েছে এই ভারতীয় শহরগুলোতে – আর এটাই ব্যাপক বায়ুদূষণের একটা বড় কারণ।
পৃথিবীর ২০টি সবচেয়ে দূষিত শহরের যে তালিকা বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রকাশ করেছে তাতে ভারতের শহরগুলি ছাড়াও কুয়েত, চীন আর মঙ্গোলিয়ার কয়েকটি শহর আছে। পৃথিবীর চার হাজারেরও বেশী শহরে বায়ুতে ভাসমান ধুলিকণার নিয়মিত পরিমাপ বিশ্লেষণ করে ‘ডব্লিউএইচও’ এই তালিকা বানিয়েছে।