কোভিড-১৯ পরিস্থিতিতে ৩০ মে’র পর সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৭ মে) এমনটাই জানিয়েছেন জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (২৮ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে।
মন্ত্রী জানান, তবে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করবে, বয়স্ক এবং গর্ভবতী মহিলারা অফিসে আসবেনা, গণপরিবহন চলবেনা। স্কুল, কলেজ বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত আপাতত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দেয়ার জন্য আসতে হবে।
উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে ৫ থেকে ৯ এপ্রিল, ১৪ এপ্রিল, ২৫ এপ্রিল, ৫ মে, ১৬ মে পরে ৩০ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৫৪১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এ নিয়ে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৩৮ হাজার ২৯২ জন এবং মারা গেছে ৫৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগেরসহ মোট ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।

