জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’র মাধ্যমে পর্ন ইন্ডাস্ট্রি থেকে বলিউডের অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন সানি লিওন। তারপর থেকে তাকে ঘিরে চর্চার রসদের অভাব হয়নি। তবে সব বিতর্ককে পিছে ঠেলে নিজের চলার পথটাকে ধীরে ধীরে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন বলিউড তারকা সানি লিওন। অল্পদিনেই বলিউডে শক্ত করেছেন পায়ের তলার মাটি। তুমুল জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ব্যাবসা ক্ষেত্রেও সানির হাত কিন্তু বেশ পাকা। বিভিন্ন খাতে বিনিয়োগও করে রেখেছেন এই তারকা। আসুন জেনে নেই সানির কিছু ইনভেস্টমেন্ট টিপস;
১) ১৮ বছর বয়সে প্রথম রোজগার শুরু করেন সানি লিওন। সে সময় থেকেই শুরু করেন ইনভেস্টমেন্ট প্ল্যান। ওই বয়সে সানি শিখে নেন ওয়েবসাইট তৈরির কৌশল। তারপর সেখান থেকেই তাঁর আয় হতে শুরু করে।
২) সানির কথায়, ‘আমি প্রথম থেকেই খুব হিসেব করে চলেছি। রিস্কও হিসেব করেই নিয়েছি।’
৩) প্রথম থেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন সানি লিওন।
৪) আয়ের ৪০ শতাংশ দিয়ে গোল্ড বন্ড কিনে রেখেছেন সানি।
৫) আয়ের ৩০ শতাংশ ভারতে রিয়েল এস্টেটের ব্যবসায় বিনিয়োগ করেছেন এই অভিনেত্রী।
৬) মার্কিন মুলুকে ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট রয়েছে সানির।
৭) এছাড়াও মার্কিন মুলুকে একটি মোটা অঙ্কের হেলথ ইনসিওরেন্সও রয়েছে সানি লিওনের।
