সানি নাচলে গণআত্মহত্যা!




জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’র মাধ্যমে পর্ন ইন্ডাস্ট্রি থেকে বলিউডের অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন সানি লিওন। তারপর থেকে তাকে ঘিরে চর্চার রসদের অভাব হয়নি।
তবে সব বিতর্ককে পিছে ঠেলে নিজের চলার পথটাকে ধীরে ধীরে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন বলিউড তারকা সানি লিওন। অল্পদিনেই বলিউডে শক্ত করেছেন পায়ের তলার মাটি। তুমুল জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।
সানি লিওন যদি অনুষ্ঠান করেন, তা হলে গণআত্মহত্যা ঘটবে কর্নাটকে। ঠিক এই ভাষাতেই শুক্রবার হুমকি দিয়েছেন কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনা। বেঙ্গালুরুর মান্যতা টেক পার্কের সামনে এই ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছেন ওই সংগঠনের সমর্থকরা।
নববর্ষের আগের রাতে বেঙ্গালুরুতে অনুষ্ঠান করার কথা সানি লিওনের। সেই ঘোষণার পর থেকেই নানা জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনার সদস্যরা। তাদের দাবি, সানির অনুষ্ঠান বাতিল না করলে আগামী ৩১ ডিসেম্বর প্রকাশ্য রাস্তায় গণ আত্মহত্যার ঘটনা ঘটবে।
ওই সংগঠনের সম্পাদক হরীশ বলেন, ‘সানির অতীত ভাল নয়। ও যে সব পোশাক পরে সেটা আমরা সমর্থন করি না। আর এ সব অনুষ্ঠান পরিবারের সকলে দেখতে আসেন। তাঁদের সামনে এ ধরনের উদাহরণ তুলে ধরতে পারি না আমরা। সানি যদি শাড়ি পরে পারফর্ম করেন আমরা দেখতে যাব। না হলে আত্মহত্যা করব।’
আরও পড়ুন;
সানির টিপসে ইনভেস্ট করুন   
কতটা জনপ্রিয় সানি  
তিন সপ্তাহে মা হয়েছেন সানি