কোট-প্যান্ট পড়া সাপুড়ে, তিনি অধ্যাপকও




প্রায় ১২ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের বিশাল এক পাইথনকে অনায়েশে বসে আনতে পাড়েন তিনি। ভারতের এলাহাবাদের এই ভদ্রলোক পেশায় অধ্যাপক। শ্যামাপ্রসাদ মুখার্জি সরকারি ডিগ্রি কলেজে বোটানির এই অধ্যাপক এ যাবত অসংখ্য সাপ ধরেছেন।
বুধবারের ঘটনা। কলেজে ক্লাস চলছে। হঠাৎ দেখা গেল ক্লাসের বাইরে ছাত্র-ছাত্রীর ভিড়। হইচই শুনে বেড়িয়ে আসল অন্যরাও। শেষমেষ আতঙ্কের কারণ জানা গেল। বিশাল আকারের পাইথন ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাস চত্ত্বরে।
খবর দেওয়া হয় বন দফতরে। তবে বনবিভাগের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাইথনটিকে বাগে এনে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেন কলেজেরই বর্ষীয়ান অধ্যাপক এনবি সিংহ।
এরই মধ্যে গণমাধ্যমে খবর পৌঁছে যায়। এনডিটিভির ভিডিওতে দেখা গেল সাপ ধরার সেই দৃশ্য…