ব্যক্তিজীবনে সফল হতে কে না চায়? পড়ালেখা, পেশা, অধ্যাবসায় সবকিছু এই সফলতা অর্জনের জন্য। এসবের মধ্যেও তারকাদের ক্ষেত্রে সাফল্য কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। কারণ এই সাফল্যই তাদের পেশা টিকিয়ে রাখতে সাহায্য করে।
তবে এমন কিছু ব্যতিক্রমধর্মী তারকা আছেন যারা কিনা তাদের সবচেয়ে সফল কাজটিই ঘৃণা করেন। এমন কিছু তারকাদের সাথেই আজ পরিচয় করিয়ে দেব আপনাদের;
কানিয়ে ওয়েস্ট; অনেক পাগলামি করেছেন র্যাপ গায়ক কানিয়ে ওয়েস্ট। নিজের বিমানে আত্মহত্যার চেষ্টা, অনলাইনে যেমন খুশি লেখা, টেলিভিশনে উল্টোপাল্টা বক্তব্য দেওয়া! অনেকে বলছেন, মানসিক ভারসাম্য হারিয়েছেন এই র্যাপার। আবার র্যাপ গানের জন্য গ্র্যামি জিতেছেন ২১ বার। তাই তালিকার শুরুতে তার নাম থাকাটা স্বাভাবিকই মনে করতে পারেন আপনি।
তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট গোল্ড ডিগার শিরোনামের গানটি ঘৃণা করেন তিনি। ২০১৩ সালে এক সাক্ষাতকারে নিজেই স্বীকার করেছেন এই র্যাপার।

ম্যাডোনা; ম্যাডোনার সাথে পরিচয় করিয়ে দেয়ার কিছুই নেই। গানের জগতের মুকুটহীন সম্রাজ্ঞী তার লাইক অ্যা ভার্জিন শিরোনামের গানটি ঘৃনা করেন। অবশ্য এর পেছনের কারণটাও বেশ মজার। ২০০৯ সালে এক সাক্ষাতকারে তিনি বলেন, কোথাও বেড়াতে গেলে বা কনসার্টে এই গানটি আমাকে এতবার গাইতে বলা হয়েছে যে এটাকে আমি এখন ঘৃণা করি।


এমা স্টোন ; ‘লা লা ল্যান্ড’ ছবির এই তারকা নিজের সিনেমা নাকি তেমন উপভোগ করেন না। নিজের অন্যতম সেরা কাজ ‘ইজি এ’-ও নাকি একবারও দেখেননি এমা স্টোন। এমা বলেন, ‘উফ্, সে সময় আমার ভীষণ বাজে অবস্থা ছিল। এই সিনেমার শুটিংয়ের সময় আমি ভালোমতো একটু ঘুমাতেও পারিনি। যেদিন শুটিং শেষ হয়, সেদিনের কথা আমার এখনো মনে আছে। আমি যেন হাঁফ ছেড়ে বেঁচেছিলাম সেদিন। আজ পর্যন্ত আমি এই ছবিটি দেখিনি।’

শাহরুখ খান; বলিউডের মুকুটহীন বাদশাহ শাহরুখ।বর্তমানে সাফল্যে কিছুটা ভাটা পরলেও জনপ্রিয়তা মোটেও কমেনি তার। সাফল্যের চুড়ায় ওঠা শাহরুখও তার অন্যতম সফল সিনেমা চেন্নাই এক্সপ্রেসকে ঘৃণা করেন। এজন্য অবশ্য তিনি সিনেমায় অভিনয়ের সময় প্রচুর পরিশ্রমকেই দায়ী করেছেন।


নওয়াজউদ্দীন সিদ্দিকী; অভিনয়ের গুনে আর নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত অভিনেতাদের মধ্যে নওয়াজই বর্তমানে সেরা। অনেক দিন চেষ্টার পর গ্যাংস অব ওয়াসিপুর সিনেমার মাধ্যমেই প্রতিষ্ঠা পান তিনি। এই সিনেমার একটি বিশেষ সংলাপের কারণেই মূলত তাকে নিয়ে এত মাতামাতি। কিন্তু এই বিশেষ সংলাপটাকেই ঘৃণা করেন নওয়াজ। তার মতে সিনেমাটির ওই অংশে তিনি ক্যারিয়ারের সবচেয়ে বাজে অভিনয় করেছেন।

