শুধু বাংলাদেশ নয়, এবার আরও একটি দেশ খুঁজে পাওয়া গেল যেখানে করোনা মহামারির এই ভয়াবহ সময়ে সামাজিক দূরত্বের ব্যপারে উদাসীনতা লক্ষ করা গেছে। আর তাই রোমানিয়া নামক এই দেশটিতে জনগণের কল্যাণের কথা চিন্তা করে এক জুতা প্রস্তুতকারী তৈরি করলেন ৭৫ ইঞ্জি সাইজের জুতা। প্রতিটি জুতা গড়ে এক থেকে দুই ফুট করে লম্বা।
রোমানিয়া শহরের ক্লুজ শহরের এই জুতা প্রস্তুতকারীর নাম গ্রিজোর লুপ। ভিন্ন ধরণের এই উদ্ভাবন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, কোভিড-১৯ মহামারির এই ভয়াবহ সময়ে রোমানিয়ার লোকেরা সামাজিক দূরত্বের নিয়ম অনুসরণ করতে ব্যর্থ হয়।
এটা দেখেই তিনি লম্বা নাকের চামড়ার জুতা তৈরি করতে অনুপ্রাণিত হয়েছেন। এই ভিন্ন ধরণের জুতা এক জোড়ার মূল্য ধরা হয়েছে ১১৫ ডলার, যা বাংলাদেশী টাকায় প্রায় ৯ হাজার ৮০০ টাকা।
গ্রিজোর লুপ আরও জানান, জুতাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দুটি লোক একে অপরের মুখোমুখি হতে প্রায় পাঁচ ফুট দূরত্ব রাখতে বাধ্য হয়।
সুত্রঃ ইউপিআই।

