সামারাবীরা অধ্যায়ের সমাপ্তি




শেষ হচ্ছে থিলান সামারাবীরা অধ্যায়। খেলোয়াড়দের অভিযোগের প্রেক্ষিতে তাকে অপসারণ করছে বিসিবি। নতুন ব্যাটিং পরামর্শক খোঁজার প্রক্রিয়াও চালাচ্ছে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
গতবছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পান শ্রীলঙ্কান থিলান সামারাবীরা। স্বল্প মেয়াদে দায়িত্ব পেলেও বিভিন্ন মেয়াদে সময় বাড়তে থাকে তার। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজ করেছেন বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে।

লম্বা মেয়াদে কাজ করলেও তার কাছ থেকে ভালো কিছু শিখতে পারে নি বলে অভিযোগ খেলোয়াড়দের।

তার তাই তাকে অপসারণ করতে বাধ্য হলো বিসিবি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বর্ডার অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘সামারাবীরাকে আমরা আর রাখছি না। আসলে, তার কাজ নিয়ে পজেটিভ নেগেটিভ দুই ধরনেরই মন্তব্য ছিল।’
এদিকে সামারাবীরার স্থলাভিসিক্ত হতে পারেন অস্ট্রেলিয়ার মার্ক ও’নীল। তিনি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার নর্ম ও’নীলের পুত্র। যদিও বাবার মত তার জাতীয় দলে খেলার সৌভাগ্য হয়নি তার।। ঘরোয়া ক্রিকেটেই সীমাবদ্ধ ছিল তার ক্যারিয়ার। বর্তমানে কাউন্টি দল মিডিয়াসেক্সের সাথে যুক্ত আছেন তিনি।
চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন বিসিবির এক মুখপাত্র।
আরও পরুনঃ
ইউএনওকে কারণ দর্শাতে বলেছিলেন ডিসি!