সারাদেশে ১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ



সারাদেশে ১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে । আজ শনিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্ত জানিয়েছে।

তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত  থাকবে। পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহণ করা যাবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পণ্যবাহী পরিবহন ও ট্রাকে কোনভাবেই যাত্রী পরিবহন করতে পারবে না। পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, ওষুধ, জ্বালানী, পঁচনশীল দ্রব্য, ত্রাণবাহী গাড়ি, এ্যাম্বুলেন্সসহ সব জরুরি সেবার গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

উল্লেখ্য, দেশে গত ২৪  ঘণ্টায় নতুন ৯ জন করোনা রোগী সনাক্ত করা গেছে। মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৭০ এবং মৃতের সংখ্যা ৮ জন।