মামা ভাগ্নের সম্পর্কটাই অন্যরকম। হাসি-ঠাট্টা আর রসিকতায় ভরা। আর মামা যদি হন সালমান খান তবে তো কথাই নেই। ভাগ্নে আহিলের আর কি চাই ?
পিচ্চির জন্ম এ বছর মার্চে। সালমানের ছোট বোন অর্পিতা খান শর্মার এই ছেলে এখন মামার চোখের মণি। ভাগ্নেকে অবশ্য একটু বেশিই আদর করেন সালমান। এমনকি যে ব্রেসলেটটি সব সময় সাল্লুর হাতে শোভা পায় তার দিকেও নজর আহিলের, মামার ব্রেসলেটটি তার নতুন খেলনা।
কিছু দিন আগে মামা-ভাগ্নেকে বাড়ি রেখে বাইরে গিয়েছিলেন মা অর্পিতা। বাড়ি ফিরে তাদের কাণ্ড দেখে তো অর্পিতা অবাক। ছেলের কিছু ছবি তুলে তিনি তখনই ইনস্টাগ্রামে প্রকাশ করেন। আর মজা করে সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘আমি বাড়িতে না থাকলেই সবকিছু মুখে ঢোকানো যাবে না। মামা, খালা আর খালু মিলে ওকে বড্ড বেশি প্রশ্রয় দিচ্ছে। ’
এবার তো আরেক কাণ্ড, কথা বলতে না পারলে কি হবে মামাকে বোকা বানাতে ঠিকই শিখেছে আহিল। তাইতো সকালের নাস্তায় মামাকে খাইয়ে দিতে গিয়ে নিজেই তা মুখে পুরে নিল। মামা তো পুরোই থ বনে গেলেন।
সাথে সাথে ভিডিওটি স্থান পেল টুইটারে, সালমান লিখেছেন – ‘লন্ডনে আহিলের সাথে সকালের নাস্তায়। ’
With Ahil in London over breakfast . pic.twitter.com/1Fwx1vGVFy
— Salman Khan (@BeingSalmanKhan) September 15, 2017
