সালমানের মাথায় ঘুরে বেড়াচ্ছে গিরগিটি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

চলমান লকডাউন শুরুর পর থেকে নিজের বাগান বাড়িতেই সময় কাটাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। বাগান বাড়িতে বসে কখনও মিউজিক ভিডিও’র শ্যুট করছেন, আবার কখনও অসহায় মানুষদের জন্য সাহায্য পাঠানোর ব্যবস্থা করছেন।

তবে এরই মধ্যে ঘটেছে ভিন্ন ঘটনা। সালমান খানের কথিত গার্লফ্রেন্ড ইউলিয়া ভান্টুর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আকর্ষণীয় কিছু ভিডিও।

যেখানে দেখা যায় গিরগিটি মাথায় নিয়ে ঘুরছেন সল্লু ভাই। যেটি কিনা তার নিজেরই বাগান বাড়ির পোষ্য গিরগিটির ছবি।

ইউলিয়ার শেয়ারকৃত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির মাথায় চড়ে একটি গিরগিটি বেজায় আনন্দিত মুডেই রয়েছে। ওই ব্যক্তির মুখ দেখা না গেলেও ক্যামেরার পিছনে সালমান খানই রয়েছেন বলে ভক্তদের মত।

https://www.instagram.com/p/CCLY_aGFDRN/?utm_source=ig_web_copy_link