চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল। বন্ধ দোকানপাট।
এরই মধ্যে সিগারেট শেষ হয়ে গেছিল এক ফরাসি যুবকের। কি করা যায়? সিগারেট ছাড়া যে চলা বড় দায়!
তাই কম পয়সায় অনেক সিগারেট মজুত করতে পাহাড় ডিঙিয়ে ফ্রান্স থেকে স্পেনের দিকে হাঁটছিলেন ওই যুবক। বেহিসাবি এ হাঁটায় পাহাড়ের জঙ্গলে অসুস্থ হয়ে পড়েন ওই যুবক।
অনেকটা পথ অতিক্রম করলেও শেষপর্যন্ত পিরেনিস পর্বত অতিক্রম করতে গিয়ে সমস্যায় পড়েন ওই যুবক৷ পাহাড়ের প্রায় খাদের সামনেই জ্ঞান হারান তিনি ৷
হেলিকপ্টার নিয়ে গিয়ে উদ্ধার করে ফ্রান্সের মাউন্টেন পুলিশ। ভর্তি করা হয় হাসপাতালে।
সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে আপাতত ভাল আছেন ওই যুবক। তবে লকডাউন অমান্য করায় ওই যুবককে ১২০পাউন্ড জরিমানা করেছে ফ্রান্সের প্রশাসন।
জানা যায়, পিরেনিস পর্বত পেরিয়ে ফ্রান্স থেকে স্পেনে যাচ্ছিলেন ওই যুবক। গন্তব্য ছিল নিউ ক্যাটালোনিয়ার লা জাঙ্কারা। সেখানে নাকি সস্তায় সিগারেট পাওয়া যায়।
সূত্র- সিএনএন।

