সিরিয়াল কিলার অনেকেই, সিরিয়াল পাংচারার ক’জন?




সিরিয়াল কিলার পদবিধারী মানুষ অনেকেই আছেন। কিন্তু পৃথিবীজুড়ে সিরিয়াল পাংচারার বোধহয় উনি একাই। দীর্ঘ ৬ বছর ধরে নিষ্ঠার সাথে কর যাচ্ছেন এই কাজ। যখন যেখানে সুযোগ পান। দাঁড় করিয়ে রাখা গাড়ির চাকা পাংচার বা ফুটো করে দেন তিনি। এরপরই পগার পার, তার টিকি টারও সন্ধান মেলে না ওই এলাকায়।
এত দিন পুলিশ খুঁজছিল। অবশেষে হাতেনাতে ধরা পড়লেন এই ব্যক্তি। রিতিমতো অবাক সবাই ৪৫ বছরের বুড়ো কিনা এই ছেলেমানুষি করছেন! জানেন, এই ব্যক্তি মোট কতটি গাড়ির চাকা ফুটো করে দিয়েছিলেন? ৬ হাজার!
ফ্রান্সের বরদোঁ শহরে আটক হওয়া ওই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, সমাজের প্রতি ক্ষোভ ও রাগ থেকেই গাড়ির চাকা পাংচার করতেন তিনি। ভদ্রলোককে সংবাদমাধ্যমে ‘সিরিয়াল পাংচারার’ নামে অভিহিত করা হচ্ছে। তিনি নিজেই নিজেকে এই নামে ডাকার অনুরোধ করেছেন।
তদন্তকারীরা জানিয়েছেন, ২০১৪ সাল থেকে তাকে খোঁজা হচ্ছিল। তাকে গ্রেপ্তারের ফলে বরদোঁ শহরের মানুষ এখন হাফ ছেড়ে বাঁচলেন। এ ঘটনায় কৌতুক করে শহরের আইনজীবী মেরি-ম্যাডেলিন অ্যালিয়ট বলেন, ‘আসলেই প্রাণখুলে হাসার মতো একটি ঘটনা।‘
যদিও গাড়ির চাকা ফুটো করার ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে গত ছয় বছরে পুলিশের কাছে প্রায় ১ হাজার ১০০টি অভিযোগ জমা পড়েছে। এরই মধ্যে সব অভিযোগ বিবেচনায় নিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। আগামী মাসে এসব মামলার শুনানি হতে পারে।
এএফপির খবরে বলা হয়েছে, ২০১১ সাল থেকে প্রতি রাতে গড়ে বিভিন্ন গাড়ির ৭০টি চাকা ফুটো করতেন তিনি। পুলিশের হিসাবে এখনো পর্যন্ত ৬ হাজার গাড়ির চাকা পাংচার করেছেন তিনি। চাকা পাংচার হওয়ার জায়গায় চতুর ব্যক্তিটির কোনো ডিএনএ চিহ্ন পাওয়া যেত না। শুধু তাই নয় ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজেও ধরা দিতেন না তিনি। এতো নিখুঁতভাবে চাকা ফুটো করতেন যে, বোঝাই যেত না চাকায় হাওয়া নেই!
আরও পড়ুন;  মৃত্যুর পাঁচ বছর পরও মেয়েকে ফুল পাঠালেন বাবা     
হবু বৌমা বেঁটে, শোকে আত্মঘাতী শাশুড়ি 
চুরি করতে গিয়ে ঘুমিয়ে গেল চোর   
এই শহরে এসে থাকলেই মিলবে ৭০ হাজার ডলার!
প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করে ৭০ কোটি ভারতীয়