সিলেটে থানা থেকে এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার


paperslife

রোববার বেলা তিনটার দিকে সিলেটের গোয়াইনঘাট থানা থেকে সুদীপ বড়ুয়া (৪৫) নামের এক পুলিশ উপ-পরিদর্শকের লাশ উদ্ধার করা হয়েছে। থানা ভবনে নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল।

জানা যায়, মৃত সুদীপ বড়ুয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ভাবিন্দ্র বড়ুয়ার ছেলে।

এ ব্যাপারে ওসি আব্দুল জলিল জানান, সকালের শিফটে ডিউটি শেষ করে সুদীপ থানা ভবনের ২য় তলায় নিজ কক্ষে যান। এরপর বেলা তিনটার দিকে তার পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগ করতে গেলে মোবাইল ফোন বন্ধ পান। পরে থানা অপারেটরের সাথে যোগাযোগ করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা সুদীপের কক্ষে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য সুদীপের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।