সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা, নিহত ৫


road accident#paperslife

ঈদের আগের দিনই সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের তাজপুর এলাকার চাঁনপুর নামক স্থানে সিলেটগামী প্রাইভেটকারের সঙ্গে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই মারা যান প্রাইভেটকারের ৫ যাত্রী। আহত হন আরও একজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছে।