সম্প্রতি এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে থাকলো মেক্সিকো-আমেরিকা সীমান্ত। দু’দেশের কাঁটাতারে আটকে পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়েই সন্তানের জন্ম দিলেন এক যুবতী।
আমেরিকার সান ডিয়েগোর কাছে চুলা ভিস্তা বর্ডার পেট্রল স্টেশন। স্বামী ও দুই সন্তানকে নিয়ে এখানেই আটকে পড়েন গুয়েতেমালার অন্তঃসত্ত্বা ওই যুবতী। গায়ে জ্বর। চলার শক্তি হারিয়েছে পা দু’টো। তারই মধ্যে চলে একের পর এক কাগজে সই করার হিড়িক।
কাঁটাতারে আটকে পড়া যুবতীর প্রসবযন্ত্রণা শোনারও কেউ ছিলেন না। বাধ্য হয়ে ময়লার ড্রাম আঁকড়ে দাঁড়িয়ে পড়েন তিনি। হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজে ছুটে আসেন যুবতীর স্বামী। জামাকাপড় সরিয়ে দেখেন, যুবতীর দু’পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে সদ্যজাত সন্তানের মাথা।
সম্প্রতি এই মর্মান্তিক খবর প্রকাশ করেছে মার্কিন সিভিল লিবার্টিজ ইউনিয়ন। তবে মা ও সদ্যজাতের অবস্থা জানা যায়নি। জানা যায়নি গুয়েতেমালার পরিবারটির খবর। তবে সমাজকর্মীরা বলছেন, আমেরিকা-মেক্সিকো সীমান্তে এমন ঘটনা বিরল নয়।
পেপার’স লাইফ/খবর/আন্তর্জাতিক ডেস্ক

