সীমান্তে পাঁচ শতাধিক পরিবারের মাঝে বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন পরিস্থিতিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোর পাঁচ শতাধিক কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলার তালুক শিমুলবাড়ী স্কুল মাঠ ও দুপুর ১২ টায় কাশিপুর ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দুরত্ব রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবির উপ-অধিনায়ক মেজর এম এম শাহ আলম, শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল ইসলাম, কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হক, বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহার আলী, গোল্ডেন ফিউচার একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ,ইউপি সদস্য এরশাদুল হক, শান্তাদুল ইসলাম প্রমূখ।

খাদ্য সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ৬ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, আধা লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট লবণ, ১ প্যাকেট সুজি, ১ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়।

পেপারস লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার