কি অপরাধে অপরাধী ক্যাটরিনা




মারাত্মক অপরাধ করেছেন ক্যাটরিনা কাইফ। কী অপরাধ জানেন? সুন্দরী হওয়ার অপরাধ। হ্যাঁ, ক্যাটের ফিটনেস ট্রেনারের অভিযোগ অন্তত এমনটাই!
বলতে গেলে একরকম নিজের সৌন্দর্য দিয়েই বলিউডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন ক্যাটরিনা। এ ব্যপারে সমালোচনা থাকলেও  কখনো এমন সরাসরি ক্যাটরিনাকে কেউ অপরাধী বলেনি। তাহলে কি এমন ঘটল।
আসলে দিন দু’য়েক আগে ক্যাটরিনার সঙ্গে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন ক্যাটের ট্রেনার ইয়াসমিন। বিয়েবাড়িতে গিয়ে দু’জনে মিলে একটি সেলফিও তুলেছেন। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে ইয়াসমিন একটি মজার ক্যাপশন দিয়েছেন তাতে। লিখেছেন, ‘এত সুন্দরী হওয়া কিন্তু অপরাধ!’
প্রায় এক দশক ধরে একসঙ্গে কাজ করছেন ক্যাটরিনা ও তাঁর ফিটনেস ইনস্ট্রাক্টর ইয়াসমিন করাচিওয়ালা। ক্যাটরিনার ‘চিকনি চামেলি’, ‘শিলা কি জওয়ানি’ কিংবা ‘কমলি’ গানের ফিগার ইয়াসমিনের নির্দেশেই তৈরি।
বলিউড বিউটিদের মধ্যে ক্যাটরিনা কিন্তু তাঁর ফিটনেসের জন্য বরাবরই প্রশংসা পেয়েছেন। ইয়াসমিন জানিয়েছেন, ক্যাটরিনা অত্যন্ত নিষ্ঠা সহকারে ফিটনেস ট্রেনিং করেন। কোনওদিন কোনও কারণেই তা বাদ দেন না। রোজ এক ঘণ্টা কার্ডিও ট্রেনিং করেন ক্যাট। ইয়াসমিনের মতে, ক্যাটরিনার এখনকার ফিগার, এখনও পর্যন্ত সেরা। তাই বলে ক্যাটের রূপ নাকি প্রাণঘাতী! এত সুন্দর হওয়াটাই নাকি অপরাধ ক্যাটরিনার! ইয়াসমিন তো তাই বলছেন। আপনারও কি তাই মনে হয়?