আজ রোববার আইন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসারে তাঁদের অন্যত্র বদলিসংক্রান্ত প্রজ্ঞাপনের প্রক্রিয়া চলছে।
সূত্রটি জানায়, এ তালিকায় রেজিস্ট্রার জেনারেল ছাড়াও রয়েছেন আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার জাবিদ হোসাইন ও সাব্বির ফয়েজ, স্পেশাল অফিসার ইসমাইল হোসেন, ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদার, আজিজুল হক ও ফারজানা ইয়াসমিন, প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান।
