সুশান্তের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সালমানের বাড়ির সামনে বিক্ষোভ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার পর থেকে একটা শব্দ বলিউডের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তা হল নেপোটিজম। ইতোমধ্যেই সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনসালি-সহ একাধিক জনের বিরুদ্ধে। দানা বেঁধেছে ক্ষোভ। তারই বহিঃপ্রকাশ ঘটল সালমান খানের বাড়ির সামনে।

সুশান্তের শহর পটনায় সালমান থানের বিইং হিউম্যান স্টোরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন প্রয়াত অভিনেতার একদল ভক্ত। এ বার সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ল সরাসরি ভাইজানের বাড়ির সামনে। অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সালমানের বান্দ্রার বাড়ির সামনে তাঁর বিইং হিউম্যান স্টোর বন্ধ করে দেওয়ার দাবিতে বিক্ষোভে শামিল হয়েছেন বহু মানুষ। সেখানে ‘সলমান খান মুর্দাবাদ’ স্লোগানও শোনা গিয়েছে।

যদিও এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তত্‍‌পরতা দেখিয়েছে মুম্বাই পুলিশ। বিক্ষোভের ভিডিওটি ট্যাগ করে ট্যুইটে বলেছে, ‘বান্দ্রা থানার শীর্ষ পুলিশকর্তাদের সঙ্গে কথা হয়েছে।’

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই আঙুল উঠেছিল বলিউডের প্রথম সারির বেশ কিছু অভিনেতা, প্রযোজক এবং পরিচালকের বিরুদ্ধে। ঠিক যেমন 3 Idiots ছবিতে জয় লোবোর আত্মহত্যাকে র‌্যাঞ্চো আদতে খুন বলে দাবি করেছিলেন, সুশান্তের ক্ষেত্রেও তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল বলিউডের এই সব মাথাদের বিরুদ্ধে। সাধারণ মানুষ থেকে শুরু করে বহু সেলেবও মুখ খুলেছিলেন, কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালী, যশ রাজ ফিল্মসকে। এমনকি তাঁকে প্রথম ব্রেক দেওয়া একতা কাপুরকেও ।

তবে শুধু সোশ্যাল মিডিয়ায় মৌখিক অভিযোগেই বিদ্ধ হলেন না এরা। বিহারের মুজাফ্ফরপুরের এক আদালতে এঁদের সবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করেন আইনজীবী সুধীর কুমার ওঝা। তিনি জানান, ‘মামলায় আমি অভিযোগ করেছি যে প্রায় ৭টি ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল, কিছু ছবি হলে মুক্তি দেওয়া হচ্ছিল না। এমন পরিস্থিতি তাঁর জীবনে তৈরি করা হয়েছিল, যা সুশান্তকে বাধ্য করেছিল এই চরম পদক্ষেপ করতে।

সুত্র: এই সময়।