সু চি’র বাসভবনে পেট্রোল বোমা হামলাকারী গ্রেফতার




মিয়ানমারের নেতা অং সান সু চি’র বাসভবনে যে পেট্রোল বোমা হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। হামলাকারী তার অপরাধ স্বীকার করেছে।
এ বিষয়ে দেশটির পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সুকির লেকের পাড়ের বাগানবাড়িতে এ হামলা চালানো হয়। এ সময় তিনি সেখানে ছিলেন না। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কর্মকর্তারা উইন নাইং (৪৮) নামের এক ব্যক্তিকে শুক্রবার ভোরে গ্রেফতার করেছে।
তারা জানান, ‘লোকটি একটি বোতলে পেট্রোল ভরে ওই বাড়ির কম্পাউন্ডের ভেতর নিক্ষেপ করার কথা স্বীকার করেছে। তিনি একটি আবাসন কোম্পানীতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। লোকটি ‘মানসিকভাবে অসুস্থ। তবে তারা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।