চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৬ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৫১.৬০ কোটি ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬,২৯৫.২০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। তবে গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ ৪ কোটি ডলার কম। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে ৫১.৬০ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে, যেখানে গত বছর (২০২৪ সালের সেপ্টেম্বরের ৬ দিনে) এই পরিমাণ ছিল ৫৫.৬০ কোটি ডলার। যদিও এ বছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কম, তবু চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৪১.৬০ কোটি ডলার এসেছে। এটি গত অর্থবছরের একই সময়ের ৪৬৯.৪০ কোটি ডলারের তুলনায় ৭২.২০ কোটি ডলার বেশি, যা ১৫.৪ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে প্রবাসী আয় এসেছে ২৪৭.৭৯ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০,২৩৯ কোটি টাকা। আগস্ট মাসে এসেছে ২৪২.২০ কোটি ডলার, যা প্রায় ২৯,৫৪৮.৪

