করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে সব ধরণের খেলা। কবে আবার মাঠে বসে খেলা দেখতে পারবে তারও কোন নিশ্চয়তা নেই। এরমাঝেই লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই মাঠে ফেরানোর সময় জানিয়ে দিল তারা।
আগামী সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপ-২০২২ এর বাছাইপর্ব শুরু করতে চায় কনমেবল। লাতিন অঞ্চলের ফেডারেশনগুলোর সঙ্গে ভিডিও বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে মহাদেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
প্রথম দুই রাউন্ড স্থগিত হয়ে গেছে। সেটা পরে হবে নতুন সূচি ঠিক করে। আপাতত সামনের সূচি ধরে আগাবে ম্যাচ।
জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, ৪ থেকে ৮ তারিখের মধ্যে আর্জেন্টিনাকে নিয়ে লিওনেল মেসি, ব্রাজিলকে নিয়ে নেইমার, উরুগুয়েকে নিয়ে লুইস সুয়ারেজের মাঠে নামার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া স্থগিত হয়ে যাওয়া কোপা আমেরিকা আগামী বছরের ১১ জুন থেকে আয়োজনের কথাও জানিয়েছে কনমেবল।

