পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে নিয়মিত। এমন অবস্থায় গতকাল স্থগিত করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। এবার পাকিস্তান সুপার লিগও (পিএসএল) স্থগিত করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মঙ্গলবার (১৭ মার্চ) হওয়ার কথা ছিল দুই সেমিফাইনাল। ফাইনালের দিন নির্ধারণ ছিল বুধবার (১৯ মার্চ)। তবে সেটি আর হচ্ছে না।
করোনার কারণে চার দিন কমিয়ে আনা হয়েছিল পিএসএল। কারণ বিদেশি ক্রিকেটাররা পাকিস্তান ছেড়ে যাচ্ছিলেন। সর্বশেষ খবরে এবার বাকি অংশ স্থগিত করা হয়েছে।
প্রথম সেমিফাইনালে মুলতান টাইগার্সের মুখোমুখি হওয়ার কথা পেশাওয়ার জালমির। দ্বিতীয় সেমিতে করাচি কিংসের প্রতিপক্ষ ছিল লাহোর কালান্দার্স। পিসিবি জানিয়েছে, পরে ম্যাচের সূচি নির্ধারণ করা হবে।
পাকিস্তানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত পাওয়া গেছে ১৮৪ জন। পাঞ্জাব প্রদেশে এরই মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সব ধরনের জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

