চলতি বছরে সৌদি আরবে শিরশ্ছেদ করে একশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক সৌদি নাগরিককে হত্যার অভিযোগে গতকাল সোমবার শততম ব্যক্তির শিরশ্ছেদ করা হয়।
২০১৬ সালে ১৫৩ জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি সরকার। ঐ বছরের দুই জানুয়ারি একই দিনে দেশটির শিয়া আলেম শেখ নিমর আন নিমর ও তার ৪৬ সমর্থকদের শিরশ্ছেদ করা হয়।
মৃত্যুদণ্ড কার্যকর করার দেশগুলোর তালিকায় সৌদিআরবের স্থান প্রথমে থাকায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি ভয়ঙ্কর দণ্ডাদেশ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
