সৌদির ক্ষেপণাস্ত্র হামলায় গর্ভবতী মাসহ দুই শিশু নিহত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশ সৌদি আরবের ক্ষেপণাস্ত্র হামলায় পুরো একটি পরিবার ধ্বংস হয়ে গেছে। ইয়েমেনের আরবি ভাষার আল-মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক আজ (শনিবার) জানিয়েছে, ওই পরিবারের একজন বাবা, গর্ভবতী মা এবং দুটি শিশু ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছে।

সা’দা প্রদেশ সৌদি সীমান্তের কাছে অবস্থিত এবং সেখানে প্রায় প্রতিদিনই সৌদি আরব রকেট হামলা এবং গোলা বর্ষণ করে থাকে। সৌদি আরবের গোলাবর্ষণে সেখানে বহুসংখ্যক বেসামরিক নাগরিক এ পর্যন্ত হতাহত হয়েছে। এছাড়া, সরকারি ও বেসরকারি বহু সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।

সারা বিশ্ব যখন করোনাভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই করছে তখন সৌদি আরব দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর এই বর্বর হামলা চালালো। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ ধরনের বর্বর হামলা বন্ধ করে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এখন পর্যন্ত ইয়েমেনে করোনাভাইরাসের রোগী পাওয়া যায় নি তবে যেকোনো মুহূর্তে যুদ্ধপীড়িত এই দেশটিতে তা মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ছয় বছরের সৌদি আগ্রাসনের কারণে ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানকার হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পেপার’স্ লাইফ/নিউজ/আন্তর্জাতিক ডেস্ক