সৌদি আরবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা



সৌদি আরবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। এর আগেও রাজধানী রিয়াদসহ সৌদির বিভিন্ন স্থানে এমন হামলা চালানো হয়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রাতে রাজধানী রিয়াদে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। রাজধানী রিয়াদে তিন দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন আল এখবারিয়ার খবরে বলা হয়েছে, রিয়াদে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে কারা ওই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

পেপার’স লাইফ/নিউজ/ আন্তর্জাতিক ডেস্ক