সময় গড়িয়ে চলছে। কয়েক প্রহর পড়েই সাতপাকে বাঁধা পড়ছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার।
বুধবার মধ্যরাত লগ্নেই মালাবদল করে একে অপরের সাথে জীবন বাধতে চলেছেন সৌম্য ও পুজা।
সৌম্যর পারিবারিক সূত্র জানিয়েছে, খুলনা ক্লাব মিলনায়তনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। আর আগামী ২৮ ফেব্রুয়ারি রাতে সাতক্ষীরা জেলা শহরের অদূরে বাগানবাড়িতে বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে দুই হাজার অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়েছে।
পাত্রী আগে থেকেই চেনাজানা। দুই পরিবারের সম্মতিতে সংসার জীবন শুরু করছেন তারা। সৌম্যরসহধর্মিণী প্রিয়ন্তী দেবনাথ পূজার বাড়ি পিরোজপুরে।এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।

