একটি মোটরসাইকেলে বোমা বেধে বিস্ফোরণ ঘটিয়েছেন হামলাকারী। স্থানীয় পুলিশ কর্মকর্তা সাইয়েদ আহমদ বাবাজাই বলছেন, ‘একটি ফুটবল ম্যাচ চলাকালে মোটর সাইকেলে বেধে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।’
এই বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন বলে জানিয়েছে আফগান পুলিশ।
যখন তালিবানরা ঘোষণা দিয়েছে, তারা আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে আর কোনো লড়াইয়ে জড়াবে না। শান্তি বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে তারা, ঠিক এমন সময়ই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
একটি মোটরসাইকেলে বোমা বেধে বিস্ফোরণ ঘটিয়েছেন হামলাকারী। স্থানীয় পুলিশ কর্মকর্তা বলছেন, ‘একটি ফুটবল ম্যাচ চলাকালে মোটর সাইকেলে বেধে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।’
তবে কারা এই বিস্ফোরণটি ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত নয়। কেউ এর দায়ও স্বীকার করেনি।

