স্ত্রী আলিয়ার সামনেই ঘরে ঢুকতেন নওয়াজের বান্ধবীরা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দাম্পত্য আর পরকীয়ায় বিপর্যস্ত বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি। ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন তার স্ত্রী আলিয়া ওরফে অঞ্জলি কিশোর পান্ডে। আর তাই সম্প্রতি আলোচনায় এই দম্পতি

নওয়াজের বিরুদ্ধে পরকীয়ার গুরুতর অভিযোগ এনে আলিয়া জানিয়ে দিয়েছেন একসঙ্গে আর থাকা হচ্ছে না তাদের।

তিনি জানান, গত ২-৩ বছর ধরে নওয়াজের সংসার ত্যাগ করেছেন তিনি। বেড়ে চলা খারাপ ব্যবহারের জন্য নওয়াজের সঙ্গে থাকেন না।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আলিয়া জানান, নওয়াজ তার গায়ে হাত না তুললেও, অত্যন্ত খারাপ ব্যবহার করতেন তার সঙ্গে। গ্যাংস অব ওয়াসেপুরের সাফল্যের পর থেকেই পাল্টাতে শুরু করে নওয়াজের ব্যবহার। নাম, যশ যত বাড়তে শুরু করে, নওয়াজের ব্যবহারও পালটাতে শুরু করে। এমনকী, নওয়াজের বান্ধবীরা বাড়িতে এলে, তার সামনে দিয়েই নওয়াজের ঘরে ঢুকতেন। আর ওই সময় আলিয়া সেখান থেকে বেরিয়ে যেতেন।

আলিয়ার দাবি, তাদের যিনি বিয়ে করিয়েছিলেন, সেই মৌলবীর টাকা থেকে শুরু করে প্রথম সন্তানের জন্মের সমস্ত খরচ তিনিই চালিয়েছেন। নওয়াজ তখন খরচ করার মতো অবস্থায় ছিলেন না।

আর এখন নওয়াজের ক্যরিয়ার চুড়ায় তারপরেও এখনি তিনি তাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। নওয়াজউদ্দিনের নাম, যশের পিছনে ছুটছেন না, তা স্পষ্ট বলে দাবি করেন অভিনেতার স্ত্রী।