মহামারি করোনাভাইরাসের কারণে একের পর এক লীগ, টুর্নামেন্ট, সিরিজ স্থগিত করা হচ্ছে। সে তালিকায় এবার যোগ হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ।
জুনে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। করোনাভাইরাসের প্রকপ বাংলাদেশ সফরে আসছে না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই ক্রিকেট বোর্ড পারস্পরিক আলোচনা করেই স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ব পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক হলে পুনরায় এ সিরিজ আয়োজন করার ব্যবস্থা করা হবে বলে জানা যায়।
বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান জানান, সিরিজটি স্থগিত হলেও বাতিল হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ড পারস্পরিক আলোচনা করেই স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলের কোনো এক সময়ে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে।
অস্ট্রেলিয়া সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০১৭ সালে। সেবার স্পিন জাদুতে অস্তেলিয়াকে ভড়কে দিয়ে একটি ম্যাচ জিতেছিল মাংলাদেশ। সিরিজ ড্র হয়েছিল ১-১ এ।
করোনাভাইরাসের কারণে জুলাইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজও স্থগিত হতে পারে। এছাড়া করাচিতে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও ওয়ানডেও স্থগিত হয়েছে। আগামী অক্টোবরে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপও স্থগিত হতে পারে।

