স্বরূপে হাজির হবে বার্সেলোনা, পিকের প্রত্যয়


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

সেল্টা ভিগোর বিপক্ষে মূল্যবান দুটি পয়েন্ট হারিয়ে  শিরোপা লড়াইয়ে বড় ধরণের ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

সেল্টার মাঠ থেকে শনিবার ২-২ ড্র করে ফিরেছে বার্সেলোনা। ম্যাচটিতে দুবার এগিয়ে গিয়েও তারা ধরে রাখতে পারেনি লিড। শেষ দিকে সেল্টার মিডফিল্ডার রাফিনিয়া আলকানতারাকে পিকে বাধা দিলে ফাউলের বাঁশি বাজান রেফারি।

৮৮ মিনিটের সেই ফ্রি-কিক থেকে সেল্তাকে সমতায় ফেরান ইয়াগো আসপাস। আর বার্সেলোনা হারায় দুই পয়েন্ট।

এই হতাশায় হাল না শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন দলটির ডিফেন্ডার জেরার্ড পিকে। রোববার সমর্থকদের উদ্দেশে এক টুইট বার্তায় শোনান ঘুরে দাঁড়ানোর বানী।

টুইটে পিকে লেখেন, ‘একটা কথা ভুলে গেলে চলবে না যে আমরা বার্সেলোনা এবং এখনও কিছু শেষ হয়ে যায়নি। শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া আমাদের ডিএনএ তে আছে। কঠিন সময়ে আমরা কখনোই ভেঙে পড়ি না। মঙ্গলবার আবারও আমরা স্বরূপে হাজির হবো।’

আগামী মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।

গতরাতে এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭১। সমান ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৬৯।