স্বাধীনতা ঘোষণা করেছে কাতালোনিয়া। কাতালোনিয়া আঞ্চলিক পার্লামেন্টে স্বাধীনতার পক্ষে ৭০ ভোট পড়ে। বিপক্ষে পড়ে ১০ ভোট। পার্লামেন্টের বিরোধী দল এই ভোট বর্জন করে। সেখানে স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব পাস হলে পার্লামেন্টের বাইরে উপস্থিত হাজারো জনতা উল্লাসে ফেটে পড়ে।
এদিকে এর আধ ঘণ্টার মধ্যে মাদ্রিদে স্প্যানিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ কাতালুনিয়াকে সরাসরি প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের নিয়ন্ত্রণে আনার প্রস্তাব পাস করে।
আজ শুক্রবার কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটিতে স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত হয়।
এর আগে কেন্দ্রের বাধা উপেক্ষা করে ১ অক্টোবর গণভোটের আয়োজন করা হয় কাতালোনিয়ায়। এতে ৯০ শতাংশ ভোটার কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দেন। স্পেন সরকার এই গণভোটকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে অভিহিত করে এসেছে।
২১ অক্টোবর কাতালোনিয়া সরকারকে ‘বিচ্ছিন্নতাবাদী সরকার’ আখ্যা দিয়ে তা বাতিলের পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে স্পেন সরকার। আঞ্চলিক সরকার যাতে স্বাধীনতা ঘোষণা করতে না পরে, সে লক্ষ্যে স্পেনের মন্ত্রিসভা ওই সরকার বাতিলের পক্ষে মত দেয়। তখন স্পেনের প্রধানমন্ত্রী বলেছিলেন, কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নের আঞ্চলিক নেতা কার্লোস পুজেমন একপক্ষীয় এবং আইনবহির্ভূতভাবে গণভোটের আয়োজন করেছিলেন। এর পাশাপাশি ওই অঞ্চলে নতুন করে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়।
এর প্রতিক্রিয়ায় কাতালোনিয়া আঞ্চলিক সরকারের প্রধান কার্লোস পুজেমন এ সিদ্ধান্তকে রাজনৈতিক অভ্যুত্থান ও স্পেনের সাবেক স্বৈরাচার ফ্রাঙ্কো-পরবর্তী সবচেয়ে বড় রাজনৈতিক অনাচার বলে উল্লেখ করেন। স্পেনের সংবিধানে কোনো বিদ্রোহী অঞ্চলের কর্তৃত্ব নেওয়ার ক্ষমতা দেওয়া আছে কেন্দ্রকে। এরপর থেকেই কাতালোনিয়ায় প্রত্যক্ষ শাসন চালু করার কথা ভাবছিল স্পেনের
এদিকে স্বাধীনতা ঘোষণার আধ ঘণ্টার মধ্যে মাদ্রিদে স্প্যানিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ কাতালুনিয়াকে সরাসরি প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের নিয়ন্ত্রণে আনার প্রস্তাব পাস করে। রাখয় এখন তার মন্ত্রিসভার মাধ্যমে কাতালুনিয়া শাসনের পদক্ষেপ নেবেন। তাদের প্রথম কাজ হবে কাতালুনিয়ার আঞ্চলিক সরকারকে বরখাস্ত করা এবং কাতালান পুলিশ বাহিনীকে মাদ্রিদের নিয়ন্ত্রণে আনা।
