স্বাধীনতা দিবসে গুগলের সম্মান


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। করোনা ভাইরাসের প্রকোপে দেশজুড়ে স্বাধীনতা দিবস পালন করা না হলেই এই দিনে সম্মান জানাতে ভুলেনি গুগল।

গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে আজকের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে। লাল-সবুজে ঘেরা বিলের মধ্যে ফুটে থাকা শাপলা ফুলের অসাধারণ দৃশ্যটি গুগলের হোম পেজে গেলেই চোখে পড়বে। ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস–সম্পর্কিত সার্চ পেজে নিয়ে যাচ্ছে গুগল।

আজকের ডুডলটি সম্পর্কে গুগল তাদের ডুডল পেজে লিখেছে, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ও বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজারের দেশ আজ স্বাধীনতা দিবস পালন করছে। ৪৯ বছর আগে স্বাধীন হয় দেশটি। এরপর শাপলা ফুল জাতীয় প্রতীক ও ফুল হিসেবে গ্রহণ করে। তাই গুগলের শিল্পকর্মে তুলে ধরা হয়েছে।

গুগলের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। এর আগেও বেশ কয়েক বছর ধরেই স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ।

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।