স্মিথের বাড়িতে থাকতে মাসিক খরচ সাত লাখ টাকা!



স্মিথের বাড়িতে থাকতে মাসিক খরচ সাত লাখ টাকা!

অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক ও বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ভাড়া দিয়েছেন নিজের বিলাসবহুল বিসগাল এক বাড়ি। সিডনির উপশহর বাল্মাইনে থাকতে হলে প্রতি মাসে গুনতে হবে ৮ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাত লাখ টাকা।

৫ বছর আগে তিনটি বেডরুম ও অ্যাটাচড বাথরুমসহ বাড়িটি প্রায় ২০ লাখ ডলার বা সাড়ে ১৫ কোটি টাকায় বাড়িটি কিনেছিলেন স্মিথ।

২০১৮ সালে মাসে মাত্র ১ হাজার ডলার বা ৮৫ হাজার টাকায় বাড়িটি ভাড়া দিতে রাজি ছিলেন স্মিথ।

পরে ২০১৯ সালে এটি বাড়িয়ে করেছিলেন ১০৪০ ডলার। তবে এবার বাড়ির ডেকোরেশনে পরিবর্তন আনায় এক লাফে প্রায় ৮ গুণ ভাড়া বেড়েছে।

বাড়িটির প্রায় সব রুম থেকেই সিডনি হারবর ব্রিজ দেখা যায়।