হজযাত্রা বাতিল করল ইন্দোনেশিয়া



গতকাল মঙ্গলবার দেশটির ধর্মমন্ত্রী ফখরুল রাজি  একথা জানিয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ হজ হবে এবার। করোনাভাইরাস ঠেকাতে কঠোর কড়াকড়ি আরোপ করা সৌদি আরব সরকার হজের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিদেশিদের ওমরাহ পালনের সুযোগ স্থগিত রেখেছে

দেশটির রাজধানী জাকার্তার এক টেলিযোগাযোগ কোম্পানির কর্মী চলতি বছর হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। রয়টার্সকে তিনি বলেন, যদিও তিনি ছয় বছর অপেক্ষার পর সুযোগটি পেয়েছিলেন, তারপরও সরকারের এ সিদ্ধান্ত মেনে নিতে আপত্তি নেই তার।

তিনি বলেন, “যদি এটিই সিদ্ধান্ত হয়, আমি তা মেনে নেব। আমার বিশ্বাস আল্লাহর ইচ্ছাতেই সবকিছু হয়।”

উল্লেখ্য, প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে কয়েক লাখ মুসলিম সৌদি আরবে হজ করতে যায়। কোটা পদ্ধতির কারণে গড়ে ২০ বছর অপেক্ষা করতে হওয়ায় অনেক ইন্দোনেশীয়ই জীবনে মাত্র একবার হজ করার সুযোগ পান।