হলিউডের প্রবীণ তারকা মার্টিন ল্যান্ডো স্থানীয় সময় শনিবার বিকেলে মারা যান। লস অ্যাঞ্জেলেসের ইউসিএলএ মেডিকেল সেন্টারে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রোববার তাঁর এক মুখপাত্রের বিবৃতি থেকে জানা যায়, মার্টিন ল্যান্ডো জটিল শারীরিক সমস্যায় ভুগে অল্প সময়ের জন্য হাসপাতালে ছিলেন। কিছুদিন আগেই তিনি তাঁর ৮৯তম জন্মদিন পালন করেছিলেন।
বহুমুখী এই অভিনেতা ১৯৯৪ সালে টিম বারটন পরিচালিত ‘এড উড’ ছবিতে অভিনয়ের জন্য অস্কার পান। আলফ্রেড হিচকক পরিচালিত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’ (১৯৫৯) ছবিতে খলনায়কের চরিত্র মার্টিন ল্যান্ডোকে করেছিল বিশ্বখ্যাত। ‘মিশন ইম্পসিবল’ অরিজিনাল টিভি সিরিজ দিয়েও ধরে রেখেছিলেন সেই খ্যাতি।
