জ্বালামুখ থেকে উদগীরন হতে থাকে অনবরত। টগবগ করে ফুটতে থাকা লাভা, ছাই। বেরিয়ে আসতে দেখা যায় ধোঁয়ার কুন্ডলী আর গ্যাস। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি কিলাওয়েয়া এভাবেই হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে।
মে মাসের প্রথম সপ্তাহে যে অগ্নুৎপাত শুরু হয়েছে, দু সপ্তাহ পর এখনো এই অগ্নুৎপাত চলছে। এই আগ্নেয়গিরির নাটকীয় কিছু ছবি এর পর থেকে বিস্ময় তৈরি করেছে অনেকের মধ্যে।
এই আগ্নেয়গিরির বিস্ময় নিয়ে আগ্নেয়গিরি বিশেষজ্ঞ তামসিন মাথার ও ডেভিড পাইল আগ্নেয়গিরির নাটকীয় এই চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন। কি ছিল সেই ব্যাখ্যা?
সৃষ্টি আর ধ্বংস :
কিলাওয়েয়াকে নলা হয় হাওয়াই দ্বীপের সবচাইতে শক্তিশালী আগ্নেয়গিরি হল। ১৯৮৩ সাল থেকে এর পূর্ব অংশ থেকে সারাক্ষণই এর জ্বালামুখ থেকে বের হয় লাভা।
সেই লাভার ঝরনার স্রোতে ১৪৪ বর্গ কিলোমিটারের মতো এলাকা চাপা পড়ে গেছে। প্রায় সাড়ে ১৪ কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আগ্নেয়গিরিটির কারণে দ্বীপের সাথে নতুন জমিও তৈরি হয়েছে।
জ্বালামুখ ও লাভা লেক :
এই আগ্নেয়গিরিতে ২০০৮ সালে গ্যাস বের হওয়ার নতুন মুখ তৈরি হতে থাকে। কয়েক বছর ধরে আস্তে আস্তে আগ্নেয়গিরিটির জ্বালামুখে রীতিমতো লাভার হ্রদ তৈরি হয়ে গেছে। এ বছরের মার্চ ও এপ্রিল মাসে বন্যার পানির মতো গনগনে সেই লাভার উচ্চতা বাড়তে থাকে। আবার কয়েক সপ্তাহ পর আবার তা নেমে যায়।
লাভার স্রোত :
কিলাওয়েয়ার লাভাকে বলা হয় বিশ্বের সবচাইতে উত্তমত। জ্বালামুখের আশপাশে রয়েছে অসংখ্য নালার মত পথ। সেগুলো থেকে ধীরে ধীরে যখন লাভার স্রোত নামতে থাকে তার উপরের অংশে পোড়ার আস্তরণ তৈরি হয়।
কিন্তু নিচের দিকে ঠিকই চলে লাল গনগনে লাভার স্রোত। একই সাথে ধীরে ধীরে স্তর পরে যাওয়া কালো শুকনো লাভা সামনে এগুতে থাকে সামনের দিকে।মনে হয় যেন সিমেন্টের আবরণে লেপ্টে আছে।
আগ্নেয়গিরির বিস্ফোরণ :
ভূতাত্ত্বিকরা কিলাওয়েয়া আগ্নেয়গিরির উপর নজর রাখছেন ১৯৯২ সাল থেকেই। পৃথিবীর মাটির আবরণের নীচে চলে এর কার্যক্রম। যদিও আগ্নেয়গিরি প্রকৃতির খেয়াল খুশি মতো চলে, তারপরও এই আগ্নেয়গিরি নিয়ে বেশ কয়েকটা ধারণা পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, উদগীরনের ফলে ধাপে ধাপে ভূপৃষ্ঠে নতুন ফাটল তৈরি হতে দেখা যায় এর কোনটা দিয়ে উত্তপ্ত বাষ্প বের হয়। আবার কোথাও থেকে জ্বলন্ত লাভা বের হয়ে ছাই করে দেয় প্রকৃতিকে।
ধীরে ধীরে হ্রদ থেকে লাভের উচ্চতা কমতে থাকে এবং ভূপৃষ্ঠের পানির স্তরে নেমে যায়। এসময় বিস্ফোরণের সম্ভাবনা বেড়ে যায়। ভূপৃষ্ঠের পানির সাথে মিশে গেলে ধোয়ার বিস্ফোরণ ঘটে।
এই বিস্ফোরণের ফলে তৈরি হওয়া গ্যাসে থাকে সালফার ডাই-অক্সাইড। যা বাতাসের বিশুদ্ধতা নষ্ট করে দেয়। তার ফলে শ্বাসকষ্ট ও হাঁপানির মতো রোগের প্রকোপ বাড়তে থাকে।
আগ্নেয়গিরি নিয়ে বর্তমানে বহু গবেষণা হলেও এর অনেক আচরণ এখনো সঠিকভাবে পূর্বাভাস দেয়া যায়না। প্রকৃতি তার খেয়াল খুশিতে চলে। আর আগ্নেয়গিরি সেই পথেই নিজেদের অস্তিত্ব জানান না দিয়েই আগুনের ফুলকিতে ধ্বংস করতে পারে এই সুন্দর ধরণীকে।
