হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হল জীবিত কন্যা শিশু সন্তান!


paperslife

পরিচয়হীন এক নবজাতক পাওয়া গিয়েছে রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতালের বাথরুমে। বাথরুম থেকে ১/২ দিন বয়সী জীবিত এক নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের পর শিশুটিকে এই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। চিকিৎসকের কথা অনুযায়ী পুলিশ জানিয়েছে, ‘নবজাতকটি কিছুটা অসুস্থ। তবে জটিল সমস্যা নেই। তার চিকিৎসা চলছে। পাশাপাশি পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।’

শিশু হাসপাতাল থেকে মঙ্গলবার (১৪ মে) দুপুরের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ‘শিশু হাসপাতালের কমন বাথরুমে নবজাতককে পড়ে থাকতে দেখে এক রোগীর দর্শনার্থী হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে বিষয়টি জানান। পরে নবজাতকটিকে দ্রুত উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়।’

ওর্য়াড মাস্টার এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরে পুলিশ বিষয়টি তদন্ত করে।

চিকিৎসকের কাছ থেকে জেনে তিনি বলেন, শিশুটি মোটামুটি সুস্থ আছে। তবে কে বা কারা তাকে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিশু হাসপাতালের জনসংযোগ বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, পুুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।