গেল মাসে করোনায় আক্রান্ত হওয়ার পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ইকুয়েডরের আলবা মারুরি নামে একজন নারীকে। তিন সপ্তাহ কোমায় থাকার পর তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কতৃপক্ষ। এরপর কাকতলীয় ভাবে বেঁচে ফিরে উঠলেন ৭৪ বছর বয়সী ওই নারী।
আলবা মারুবির স্বজন জানান, হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয় তবে সংক্রমণের ভয়ে নিরাপদ দূরত্বে রাখা হয় তাদের। এরপর হাসপাতাল থেকে মরদেহ সৎকারের পর ছাই পাঠানো হয়।
এরপর গেল বৃহস্পতিবার চেতনা ফিরে পান ওই নারী। তার বোনকে খবর দেয় হাসপাতাল কতৃপক্ষ।
করোনার সময়ে মৃতের সংখ্যা নিয়ে অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি হওয়ায় হাসপাতালের এ ধরণের ভুল হয়েছে বলে বলছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
তার বোন অরা জানান, আমরা এতদিন জেনেছিলাম সে মারা গেছে কিন্তু অন্য কারো মরদেহ পোড়ানোর ছাই ছিল।

