সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি হোটেলে আল শাবাব জঙ্গি গোষ্ঠীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনার আরও ২০ জন আহত হয়েছে।
গত রোববার লিডো সমুদ্রসৈকতের পাশে এলিট হোটেলে এ ঘটনা ঘটে। হোটেলটিতে ঢুকে জঙ্গিরা নির্বিচারে হত্যাকাণ্ড চালানোর পর স্পেশাল ফোর্সের অভিযানে সঙ্কটের রক্তাক্ত অবসান ঘটেছে। এর পাশাপাশি অজ্ঞাত সংখ্যক জঙ্গিও নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে ঘটানো বিস্ফোরণটি শব্দ পুরো মোগাদিশুজুড়ে শোনা গেছে। বিস্ফোরণের পর ওই এলাকা থেকে লোকজন পালাতে শুরু করলে হুড়োহুড়ি লেগে যায়।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেলটির বের হওয়ার পথগুলো বন্ধ করে দিয়ে ভিতরে অবস্থান নেওয়া বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময় শুরু করে। চার ঘণ্টা পর সরকারের মুখপাত্র ইসমায়েল মুখতার এক টুইটে জানান, সব বন্দুকধারীকে হত্যা করে হোটেলটি অবরোধমুক্ত করা হয়েছে।
স্থানীয় সময় প্রায় মধ্যরাতে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসওএনএনএ জানায়, অভিযান শেষে হয়েছে এবং হোটেলটি থেকে ২০৫ জনকে উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে দেশটির তথ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।

