২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর লাহোর হামলার পর পাকিস্তানে নিয়মিতভাবে বন্ধই আছে সব ধরণের প্রতিযোগিতামূলক ক্রিকেট। সেই হামলার পর থেকে কোনো দলই পাকিস্তান সফরে যেতে চায় না। কিন্তু কত চেষ্টাই না করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজ দেশে ক্রিকেট ফেরাতে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানিয়েছিল। বাংলাদেশকে বারবার আমন্ত্রণ জানিয়েও সাড়া পায়নি পিসিবি।
নির্বাসিত অবস্থা থেকে দেশে ক্রিকেট ফেরাতে পাকিস্তান সুপার লীগ ফাইনাল আয়োজন, এরপরের আসরে সেমিফাইনাল-ফাইনাল, বিশ্ব একাদশকে নিয়ে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজের সাথে শ্রীলঙ্কা সাথে ১টি ও উইন্ডিজকে আতিথ্য দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পর দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার একটি প্রক্রিয়া চালিয়ে চলেছে। কিন্তু এতেও বড়দলগুলো পাকিস্তানে দল পাঠাতে নারাজ
নিজেদের দেশে ক্রিকেট ফেরাতে ব্যর্থ পাকিস্তান এতদিন সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে। সে সম্পর্কে ভাটা পড়েছে। তাইতো বিকল্প হিসাবে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কাকে নিজেদের হোম ভেন্যু বানানোর কথা ভাবছে পাকিস্তান। এছাড়াও আগামী সূচিতে ব্যস্ত সময় পার করবে সংযুক্ত আরব আমিরাত। আর সে কারণে এখনই বিকল্প ভেন্যু তৈরি রাখতে চায় পিসিবি। এমনটিই জানিয়েছে ক্রিকেটের ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
মধ্যপ্রাচ্যের এই দেশটি ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে। আরব আমিরাতের ক্রিকেট বোর্ড চাচ্ছে, আগামী মৌসুমের পুরোটা সময় জুড়েই তাদের ভেন্যুগুলোতে বেশ কিছু টি-টোয়েন্টি লিগের আয়োজন করতে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে আরব আমিরাত হতে পারে হটকেক। আর সে কারণেই নিজেদের ভেন্যু সবসময় উন্মুক্ত রাখতে চায় আরব আমিরাত ক্রিকেট বোর্ড।
এমনটি হলে পাকিস্তানের ভবিষ্যৎ সফরসূচি এলোমেলো হয়ে যাবে। পিসিবি আমিরাত বোর্ডের কাছে অনুরোধ করেছে, অন্য ক্রিকেটিও কর্মকাণ্ডগুলো এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে সীমাবদ্ধ করে ফেলতে। যেটা কিনা সম্ভব হচ্ছে না ইসিবির জন্য। কেননা অক্টোবর থেকে মার্চ পর্যন্তই তাদের ভেন্যুগুলো সবচেয়ে বেশি ব্যবহারের সময় এবং বিদেশি লিগগুলোর জন্য ভাড়া দেয়ার সময়। তারা এই সুযোগগুলো হাতছাড়া করতে চায় না। এই ঝামেলা মেটানোর জন্যই চলতি মাসে আমিরাত বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে পিসিবি কর্তাদের।
আরব আমিরাতের আন্তর্জাতিক মানের ভেন্যু; আবু ধাবি, দুবাই এবং শারজা আয়োজন করে আসছিল পাকিস্তানের হোম ম্যাচগুলো। আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য কোথায় নিজেদের হোম ভেন্যু স্থানান্তর করবে সে নিয়ে চিন্তিত বিসিবি।
আরব আমিরাত না পেলে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। যদিও সামনে বাংলাদেশ ও শ্রীলঙ্কার জন্যও ব্যস্ত সূচি অপেক্ষা করছে, তাই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ক্রিকইনফো’র এই তথ্যের ভিত্তিতে এমন পরিস্থিতিতে পাকিস্তান থেকে প্রস্তাব পেলে করবে বিসিবি – দেশীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ওদের ক্রিকেট বোর্ড (পিসিবি) এ ব্যাপারে আমাদের কাছে কোনো প্রস্তাব কিংবা মৌখিকভাবেও কোনো প্রস্তাব দেয়নি।’
