চিকিৎসক ও নিরাপত্তার কাজে দায়িত্বরত পুলিশ সদস্যদের মাঝে হ্যান্ড গ্লোবস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম।
আজ বুধবার সংগঠনটির পক্ষ থেকে হ্যান্ড গ্লোবস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
সারা বিশ্বে ন্যায় বাংলাদেশেও কোভিড-১৯ এ আক্রান্ত। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬, আক্রান্তের সংখ্যা ৫৪। বাংলাদেশের ফার্মাসিস্টরা ঔষধ তৈরি ছাড়াও চিকিৎসকদের ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। এরই ধারাবাহিকতায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক অধ্যাপক ডা: উত্তম কুমার বড়ুয়া , বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মামুন আল মাহতাব ও ঢাকা মেট্রপলিটন পুলিশের সহকারী কমিশনার, মতিঝিল জোন জনাব জাহিদুল ইসলাম সোহাগের হাতে হ্যান্ড সেনিটাইজার ও হ্যান্ড গ্লোবস তুলে দেন বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম এর সাধারন সম্পাদক সাদেক আহম্মেদ সৈকত।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক উপ কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাসুম ও আদাবর থানা আওয়ামিলীগের সদস্য অভি রহমান জুয়েল।

