১১৭ দিন পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনার কারণে বন্ধ থাকা ক্রিকেট অবশেষে মাঠে ফিরছে। বেশ কিছু নতুন নিয়ম নিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট সিরিজ।

১১৭ দিন পর সাউদাম্পটনে আজ বুধবার ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের প্রথম টেস্টের মধ্যে দিয়ে। অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের নতুন ইনিংসটা স্মরণীয় করে রাখতে চান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও চায় জয় দিয়ে সিরিজ শুরু করতে। বিকেল চারটায় শুরু হবে ম্যচটি।

ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস বলেন, অধিনায়ক হিসেবে দায়িত্বটা বেশি চ্যালেঞ্জিং। আমার ওপর চাপ আছে। তবে, আমি আস্থার প্রতিদান দিতে চাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিনটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। শুরুটা ভাল করতে পারলে আমরা টেস্টের লাগাম ধরে রাখতে পারবো। দীর্ঘ বিরতিটা স্মরণীয় করে রাখতে চাই আমরা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ব্যাটিং বোলিং সব বিভাগেই ভারসাম্যপূর্ণ দল আমাদের। ওরা স্বাগতিক হলেও, আমরাও কোন ছাড় দিতে চাই না। আমার দলের পেস অ্যাটাক অনেক ভালো।

বলের সঙ্গে ব্যাটের সংযোগের মিষ্টি শব্দ শোনার অপেক্ষায় পুরো ক্রিকেট দুনিয়া। তবে, মাঠে নয় ঘরে বসেই দেখতে হবে তাদের ঐতিহাসিক এই ম্যাচ।

১৪৩ বছরের ক্রিকেট ইতিহাসে কখনো সন্ত্রাসী হামলা, কখনো রাজনৈতিক অস্থিরতার প্রভাবে পড়েছিলো ক্রিকেট মাঠে। কিন্তু করোনা নামক অদৃশ্য এই শত্রুর এমন ছোবল এর আগে আসেনি আর কখনোই। তাই বদলে দিতে হয়েছে ২২ গজের নানা হিসেব নিকেশ।

ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার, আম্পায়ার সবাইকে থাকতে হচ্ছে জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে। থাকবেনা লালার ব্যবহার। আর ভুল করে কেউ ব্যবহার করলেই ৫রান পেনাল্টি। মোট কথা স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন এক রংয়ে হাজির হচ্ছে ক্রিকেট।