১১ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ল



১১ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ল

দেশে চলমান করোনা সংক্রমণরোধে ছুটি আরও বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর ঘোষণার পর ৫ থেকে ৯ এপ্রিল ছুটি ঘোষণার আদেশ জারি করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সেইসাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত।

প্রতিমন্ত্রী বলেন, ‘ছুটির বিষয়টি প্রধানমন্ত্রী বলেছেন। তার ঘোষণা অনুযায়ী আগামী ৫ থেকে ৯ এপ্রিল ছুটি থাকবে। ছুটি ঘোষণার প্রজ্ঞাপনটি আজ খুব শীঘ্রই জারি করা হবে।

উল্লেখ্য, এর আগে করোনা সংক্রমণের কারণে সরকার সারাদেশে ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এবার প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে ছুটি বাড়ানো হল।

পেপার’স লাইফ/নিউজ/জাতীয়