১৮ নভেম্বর শুরু হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা



১৮ নভেম্বর শুরু হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা

প্রাথমিকের শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে ১৮ নভেম্বর।  শেষ হবে ২৬ নভেম্বর।

আজ বুধবার সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চত করেছেন।

এবার সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় আগের মতোই আড়াই ঘণ্টা। আগে পরীক্ষা শুরু হতো বেলা ১১টায়। এবার উত্তরপত্র মূল্যায়ন হবে একই উপজেলায়। আগে ভিন্ন উপজেলায় উত্তরপত্র মূল্যায়ন করা হতো।

এদিকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে। আগে এ সময় দেওয়া হতো ২০ মিনিট।

এছাড়াও সরকারি ছুটি এবং খ্রিষ্টীয় ধর্মাবলম্বী সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ভুক্ত পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সময়সূচিতে শনিবার পরীক্ষা রাখা হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব কথা জানানো হয়।