আগামী ১৯ জুলাই ফল প্রকাশ করা হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা অফরাজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের জন্য ১৯ জুলাই সময় দিয়ে মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে চিঠিও পাঠানো হয়েছে।
নিয়ম অনুযায়ী, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। আর তার পরেই শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ এপ্রিল। এবার ১০ বোর্ডে মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
আরও পড়ুন;
৬ মে প্রকাশিত হতে পারে এসএসসির ফলাফল
আধঘণ্টা আগে ঢুকতে হবে এসএসসি পরীক্ষা কেন্দ্রে
ডিএনসিসি নির্বাচন: এসএসসির দুই পরীক্ষা পেছাচ্ছে
১ ফেব্রুয়ারি থেকে শুরু এসএসসি পরীক্ষা
এবার এইচএসসিতে অংশ নিচ্ছে ১৩ লাখ শিক্ষার্থী
এইচএসসি পরীক্ষা: ২৫ মিনিট আগে ঠিক হবে প্রশ্নের সেট
অভিন্ন প্রশ্নপত্রে হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা
