২০ বছর পরে অন্তরঙ্গ 'জ্যাক-রোজ'




২০ বছর আগে সিনে পর্দায় জুটি বেঁধেছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ও কেট উইন্সলেট। তখন থেকেই তাঁদের অফস্ক্রিন রোম্যান্স নিয়ে বহু গসিপ চালু রয়েছে ইন্ডাস্ট্রিতে। সত্যিই কি তাঁরা কখনও ডেট করেছেন?
না! এ নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। দর্শক এখনও পর্যন্ত জল্পনা করেন, হয়তো ডেট করছেন অনস্ক্রিনের এই হিট জুটি। তাঁদের সাম্প্রতিক ছুটির ছবি সেই জল্পনাকেই বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
https://twitter.com/PopCrave/status/898191848681992192/photo/1
সম্প্রতি ফ্রান্সের সেন্ট ট্রপেজে ছুটি কাটাতে গিয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং কেট উইন্সলেট। তাঁদের ছুটির ছবি ভাইরাল হয়েছে ওয়েব দুনিয়ায়।
তবে কেট ও লিও যে ভাল বন্ধু তা নিজেরাই একাধিক বার প্রকাশ্যে স্বীকার করেছেন। কিন্তু ছুটির ছবিতে কি অন্য উষ্ণতাও রয়েছে? প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির অন্দরেই।