২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারাদেশের আলো নিভিয়ে ‘ব্লাক আউট’ কর্মসূচি পালন করা হবে।
বুধবার (১১ মার্চ) স্বাধীনতা দিবসে পালন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী বলেন, ২৫ মার্চ সারাদেশে রাত ৯ টায় এক মিনিটের জন্য সকল আলো নিভিয়ে ‘ব্লাক আউট’ কর্মসূচি পালন করা হবে।
এসময় মন্ত্রী জানান, আগামী ২৫ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সারাদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

